শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

মহামান্য় রাষ্ট্রপতির নিমন্ত্রনে বঙ্গভবনে বিজয় দিবস ২০১৭ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও দেশী বিদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গের মিলন মেলায় Victory Day at Bangabhaban -03

মহামান্য় রাষ্ট্রপতির নিমন্ত্রনে বঙ্গভবনে বিজয় দিবস ২০১৭ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও দেশী বিদেশী গণ্যমান্য ব্যক্তিবর্গের মিলন মেলায় -02

Victory Day Program at Bangabhaban -01

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

সবকটা জানালা খুলে দাওনা __ ওরা আসবে চুপি চুপি.....


আমার শ্রদ্ধেয় বড় মামা মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক ডা. আ.খ.ম. গোলাম মোস্তফা।

৭১-এ স্বাধীনতা যুদ্ধচলাকালীন সময়ে পাক-হানাদারের বুলেটে লুটিয়ে পড়েন তিনি। 
আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে না পারলেও, বুকের লাল রক্তধারা দিয়ে যে মাটিকে সিক্ত করে গেছেন তিনি
সেদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্ব-গৌরবে।
আজ যখন দেখি প্রতিটি স্তরে আমার প্রিয় স্বদেশ এগিয়ে সবাইকে ফেছনে ফেলে ঠিক তখনি গর্বিত হই আমি।
আমার নিঃস্বাশে অনুভব করি মামার মত শতশহস্র শহীদের রক্তভেজা এ মাটির সোদা গন্ধ...


আমার বাবা গণ-পরিষদ সদস্য আবদুল আউয়াল যিনি 
ব্রিটিশ বিরোধী আন্দোলন,
৫২'র ভাষা আন্দোলন সর্বোপরি মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান করেছেন।
তাদের সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা...
আমাদের বংশে কোন দেশবিরোধী নেই
আছে শুধু ত্যাগী পুরুষ। যারা হাসি মুখে দিয়ে গেছে প্রাণ...
আমরা বুজতে পারি কোনটা রাজাকার আর কোনটা মুক্তিযোদ্ধার রক্ত।
সাদাকে সাদা আর কালোকে কালো বলাই যে আমার সহজাত ধর্ম।
তাইতো প্রাণের ভেতর বেজে ওঠে___
মুক্তির মন্দির সোপানো তলে
কত প্রাণ হলো বলিদান....
লাখো মা বোনের সম্ভ্রমে গড়া এই মাতৃভূমি
বিজয়ের এই মহান দিনে তোমাদের শ্রদ্ধার সাথে করি স্মরন

.......আমরা তোমাদের ভুলবোনা