লকডাউন উপেক্ষা করেই অর্ধ লক্ষাধিক মানুষ যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনছারির নামাজে জানাজায়।
আজ শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং সাধারণ মানুষ যোগ দেন জানাজায়। জানাযার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনছারির ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।
লক-ডাউন উপেক্ষা করে ব্রাক্ষনবাড়ীয়ায় হুজুরের নামাজে জানাযায় লাখো মানুষের ঢল যেখানে মহানবীর (সাঃ) এর আদেশ নিষেধের কোন তোয়াক্কা নেই সেখানে সরকারের নিষেধাজ্ঞা মানবে কে
একজন মুসলমান করোনায় শহীদ হয়েছেন তবুও তাঁর নামাজে জানাযায় কোন হুজুরকে পাওয়া গেলনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর পুলিশ প্রশাসন জানাযা পড়াচ্ছন।
আবার কোথাও কোথাও লাশ দাফনে এলাকার মানুষ বাধার সৃষ্টি করেছে।
এই হচ্ছে আমাদের সমাজ রাষ্ট্র ধর্মীয় মূল্যবোধ এই হলো আমাদের ৯০% মুসলমান!!!?
রংপুর নগরের পার্বতীপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতর লুকিয়ে রাখা টিসিবির ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। দেখে মনে হচ্ছে, এ যেন বক্স খাট নয়, তেলের খনি। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে।কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী।আমরা কথায় কথায় বলি আমরা বীরের জাতী। অথচ এই মহামারীতে জীবনের ঝুকি নিয়ে যেসব ডাক্তার নার্স মেডিকেল পারসনরা করোনা রোগীদের জীবন বাঁচাতে রাত দিন পরিশ্রম করছে বাড়ীওয়ালা নামক জমিদারেরা তাঁদেরকে বাড়ী ছাড়ার জন্য হুমকি দিচ্ছে।
আমাদের সকলের কি হলো মানবতা দেশপ্রেম ধর্মীয় মূল্যবোধ সব কোথায় হারিয়ে গেল।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন