শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

সূরা ফাতিহা অনুবাদ সহ

সূরা ফাতিহা ঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

অনুবাদঃ
(১) সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব।
(২) যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
(৩) যিনি বিচার দিনের মালিক।
(৪) আমরা কেবল তোমারই গোলামী করি এবং তোমারই কাছে সাহায্য চাই।
(৫) আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর।
(৬) ঐ সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ।
(৭) যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন কর।


হাদিছে বর্ণিত আছে ঃ সর্বাপেক্ষা উত্তম যিক্‌র ‘‘লা-ইলা-হা ইল্লাল্লা-হ্” এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা-ফাতিহা।

হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে- রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম, সূরা-ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইঞ্জিল, যবূর প্রভৃতি অন্য কোন আসমানী গ্রন্থে তা নেই। এমনকি পবিত্র কোরআনেও এর সমতুল্য অন্য কোন সূরা অবতীর্ণ হয়নি। -(মারিফুল কোরআন)
# সূরা শেষে আ-মীন বলা সুন্নত কিন্তু আ-মীন সূরার অংশ নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন